ডিজির একান্ত প্রচেষ্টায় ফিরে আসতে শুরু করেছে ধান গবেষনার সফলতা
নিজস্ব প্রতিবেদকঃ
এক সময় সরকারি বীজ ও সরকারি নির্দেশনা শব্দ শুনলেই কৃষকরা নাক শিটকেতে থাকতো। সেই অনিহা থেকে প্রান্তিক কৃষকদের ধান গবেষনার প্রতি আস্থা ফিরিয়ে এনেছেন বাংলাদেশ ধান গবেষনার মহা পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।
সুত্র বলছে তার সততা ও দীর্ঘ প্রচেষ্টার ফলেই এমন সফলতা উকি দিতে শুরু করেছে ধান গবেষনা ঘিরে। যোগ্য কর্মকর্তার নির্দেশে দেশের অনান্য জেলার মত রাজশাহী জেলাতেও এর প্রতিফলন ঘটতে শুরু করেছে। রাজশাহীর ধান গবেষনার প্রধান ড. ফজলুল ইসলামের দিক নির্দেশনায় অফিসের অনান্যদের প্রচেষ্টায় দেশের অন্যতম গবেষনা হিসেবে সুনাম কুড়াতে বসেছে প্রতিষ্ঠানটি। খবর নিয়ে জানা গেছে প্রান্তিক পর্যায়ের চাষিরা সকল মৌসমের বীজ ও পরামর্শ গ্রহন করে থাকেন রাজশাহী ধান গবেষনা ইনিস্টিটিউট থেকে।
এই গবেষনা থেকে উন্নত বীজ সংগ্রহ করে রাজশাহী অঞ্চলের কয়েক ডজন চাষি সাবলম্বি হয়েছেন। অনেকেই প্রশংসা করছেন রাজশাহী ধান গবেষনার সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারিদের উন্নত সেবা নিয়ে।রাজশাহী ধান গবেষনা ইনিস্টিটিউট এর তত্ববধায়নে কয়েকটি প্রজেক্ট সফলতার মুখ দেখছে। রাজশাহীর প্রতিবেশি জেলাতেও গবেষনার নানা উন্নয়নের কর্মসুচি নিয়ে প্রশংশিত হচ্ছে। সঠিক মুল্যে বীজের সাথে উন্নত পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ গবেষনার উন্নত পরিচর্যা সব কিছুতেই নতুনত্বের একটা ছোয়া এসেছে রাজশাহী ধান গবেষনা ইনিস্টিটিউট ঘিরে। ডিজিটাল পদ্ধতিতে নতুনত্বের আবিস্কার দ্রুত সেবা সব কিছুতেই সব থেকে এগিয়ে এই রাজশাহী ধান গবেষনার নাম।
সরকারের ভাব মূর্তী উজ্জ্বল সহ এসবের মূল কারিগর হিসেবে বাংলাদেশ ধান গবেষনার মহাপরিচালকের অগাধ প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে এমন তথ্য উঠেছে সংবাদ চলমানের হাতে। উঠে এসেছে রাজশাহী ধান গবেষনার প্রধান কর্মকর্তা ড. ফজলুল ইসলামের পরিশ্রমের কথা। দিনরাত তিনি এই গবেষনাকে আরো উন্নত করতে ব্যস্ত সময় পার করেন।




