সংবাদ সারাদেশসারাদেশ

ফেনীতে ইয়াবাসহ ২ নারী গ্রেফতার

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর মহিপাল এলাকায় ৩ হাজার ৯৪০ ইয়াবাসহ ২ জন নারীকে আটক করেন, গ্রেফতার র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সাহাজিদা  কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মো. হানিফের মেয়ে ও আম্বিয়া একই থানার পুরান বলেন্টাম পাড়া এলাকার সৈয়দ আলমের মেয়ে।

র‌্যাব সূত্র জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহিপাল এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষারত সাহাজিদা ও আম্বিয়ার ভ্যানেটি ব্যাগ তল্লাশী করে ৩ হাজার ৯৪০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, ঢাকাসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক কারবারী ও সেবীদের কাছে বিক্রি করে আসছে।

ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত জুনায়েদ জাহেদী বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গ্রেফতার ২ নারীকে ও উদ্ধারকৃত ইয়াবা ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ইয়াবাসহ গ্রেফতার ২ জন নারীকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button