রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার সহ ৯ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৯ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ নাজমুল হোসেন(২৪), মোঃ মমিন(২০), মোঃ সজিব(২০), মোঃ আনোয়ার হোসেন(২৮), মোঃ রবিন(২৪), মোঃ আমিনুল ইসলাম বাবু(২০), মোঃ পায়েল(২২), মোঃ ফিরোজ আহম্মেদ(২১) ও মোঃ রেজাউল করিম(৫১) ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ ফেব্রুয়ারি রাত ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করেছে।

এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button