সংবাদ সারাদেশসারাদেশ

বজ্রপাতে বসত ঘরে আগুন লেগে, মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর ৫টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, দীঘিনালার মধ্যবেতছড়ির পরিবহন শ্রমিক ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও তাদের ৮ বছরের ছেলে মো. হানিফ মিয়া।  

বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ইউনিয়নের চেয়ারম্যান লাকী আক্তার।  

স্থানীয়রা জানান, ভোরে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতে ছাদেক মিয়ার ঘরের টিনের চালে আগুন লাগে। এ সময় ঘরে থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চেয়ারম্যান লাকী আক্তার বলেন, ভোরে বজ্রাঘাতে বাড়ির চালে আগুন লেগে মা ও ছেলে পুড়ে মারা গেছে। নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button