নাটোর

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল কিশোরের

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় হাঁসের খামারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর হোসেন নামে ১৫ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ ২৫ এপ্রিল সোমবার সকাল ১০টায় সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোর সাগর হোসেন উপজেলার বিনগ্রামের ওমর চাঁন এর ছেলে। সাগর খোলাবাড়িয়া গ্রামের সায়বর আলীর হাঁসের খামার দেখা-শোনার কাজ করত। সোমবার সকাল ১০টায় খোলাবাড়িয়া গ্রামে ওই হাঁসের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button