ঈশরদীপাবনা

ঈশ্বরদীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঈশ্বরদী প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ১৫ জন। শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাস এবং ট্রাক দুমড়ে মুচড়ে যায়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে ধারণা করা হচ্ছে, তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশে পাশের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, সকাল ১১ টার দিকে রাজশাহীর থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে এবং বিপরীত মূখি আরেকটি ট্রাক নাটোরের দিক যাচ্ছিলেন। এসময় ট্রাক-বাস ২টি মুলাডুলি কৃষি ফার্মের কাছে আমতলা অতিক্রম কালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পাকশী হাইওয়ে থানা পুলিশ ।

পাকশী হাইওয়ে থানার (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান আছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button