চারঘাটরাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

নতুন বছরে নেতা কর্মীদের নিয়ে মহিষের গাড়িতে আবু সাঈদ চাঁদ

নিজস্ব প্রতিবেদকঃ

উত্তর অঞ্চলের খেটে খাওয়া মানুষের প্রাণের নেতা, রাজশাহীর চারঘাট বাঘার সন্তান। রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাঈদ চাঁদ এবার ভিন্ন ভাবে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটি উদযাপন করেছেন।

পহেলা বৈশাখ সকাল থেকেই তিনি চারঘাট বাঘা অঞ্চলের বিএনপির নেতা কর্মীদের নিয়ে নানা কর্মসূচিতে যোগ দিয়েছেন। সরে জমিনে দেখা মিলেছে তিনি সাদা পাঞ্জাবির সাথে গামছা গলায় ঝুলিয়ে নেতা কর্মীদের সাথে নিয়ে মহিষের গাড়িতে উঠে দিনটি উদযাপন করছেন। প্রিয় নেতাকে এমন বেশে দেখে সাধারণ নেতা কর্মীরাও মেতে উঠেছেন ভিন্ন রকম আনন্দে।

চারঘাট উপজেলা বিএনপির সাবেক পদ বহনকারী আবু সাঈদ চাঁদের বিস্বস্ত রাজনৈতিক সঙ্গী জালাল উদ্দীন গণমাধ্যম কর্মীদের জানান, এই প্রথম মনখুলে নেতা কর্মীদের সাথে নিয়ে বাংলার নববর্ষ পালন করছেন কারানির্যাতিত নেতা আবু সাঈদ চাঁদ। তিনি আরো বলেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে ৫ আগস্টের পরে তিনি রাজশাহী জেলা বিএনপিকে যেভাবে সাজিয়ে নিয়েছেন তা সত্যিই বিরল।

চারঘাট উপজেলা বিএনপির আরো একজন নেতা মুখোমুখি হন সংবাদ চলমানের সামনে। তিনি বলেন আবু সাঈদ চাঁদের মত আর একজন নেতা যদি উত্তর অঞ্চলে জন্মগ্রহণ করতেন তাহলে এই অঞ্চল গুলোতে বিএনপির জন্য দুটি বটগাছ যথেষ্ট ছিল। তিনি আরো বলেন বয়সে প্রবীন হলেও আবু সাঈদ চাঁদ ভাই লাঠি খেলা ওয়াজ মাহফিলে সময় মত যোগদেওয়া সব কিছুতেই পারদর্শী।

সুত্র বলছে গত জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে জয়ী হলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতার অপব্যবহার করে তাকে খাতা কলমে পরাজিত করেন। এর পরে তার জন স্রোত ঠেকাতে তাকে বিভিন্ন সময় মামলা দিয়ে দাবিয়ে রাখেন।এর পরে ৫ আগস্টের পরে তিনি কারামুক্ত হলে বিএনপি নেতাকর্মীরা প্রাণ ফিরে পান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button