রাজশাহীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন দুই মটর সাইকেল যাত্রী
স্টাফ রিপোর্টার:এবার রাজশাহীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরের শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
শাহমখদুম থানার পুলিশ জানায় একটি মোটরসাইকেল রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত হয়েছেন পুলিশ।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তাঁরা একই মোটরসাইকেলে ছিলেন বলেও জানা গেছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী সংবাদ চলমান কে জানান, দ্রুতগতির বাসটি ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই বাসের নিচে চাপা পড়ে মারা যান। পরে পুলিশ বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, “নিহতদের একজনের আত্মীয় ওই বাস কোম্পানির কাউন্টারে চাকরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।
আরো জানান পরিবারের অভিযোগ না থাকায় সড়ক পরিবহন আইনে কোনো মামলা হয়নি, তবে পুলিশ অপমৃত্যুর মামলা করেছে বলে জানান ওসি মাছুমা মুস্তারী।
দুর্ঘটনাটি ঘটে জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিনেই, যার প্রতিপাদ্য ছিল ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’ এ দিনেই বেপরোয়া গতির বাসচাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী, যা আবারও সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সচেতনতার অভাবকে সামনে নিয়ে এসেছে। যেটি নিয়ে অনিরাপদ মহাসড়ক।





