সংবাদ সারাদেশসারাদেশ

বিমান বন্দরের বাউন্ডারি ভেঙে বাস চাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে বাস ঢুকে প্রকৌশলী নিহতের ঘটনায় রাইদা পরিবহনের চালক মাহমুদ হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

আজ শনিবার বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

বিমানবন্দর থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসের নিচে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button