চাপাইনবাবগঞ্জ

ঝুঁকিপূর্ণ গরু দেশের সকল সিমান্তে- চোরাই পথে কুরবানীর আশায়- প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

বিশেষ প্রতিনিধিঃঃ
দেশের অর্ধশাতাধিক সিমান্ত ঘেষে ভারতীয় গরু অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। তবে কিছু গরু গত তিন সপ্তাহ ধরে চোরাই পথে দেশের বিভিন্ন জেলায় প্রবেশ করার অভিযোগ গুরতর। কোন ভাবেই থামানো সম্ভব হচ্ছেনা এমন অভিযোগ সিমান্তবর্তী এলাকার মানুষের।

তাদের দাবি রাত হলেই গরু পারাপারের সিন্ডিকেটের সদস্যরা মরিয়া হয়ে উঠেন। বিজিবির সতর্কতা উপেক্ষা করে যে কোন মুল্যেই দেশের মাটিতে নামছে ভারতীয় গরু। তবে এসকল গরু প্রবেশের মুল পথ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকা ব্যবহার হচ্ছে। বিশেষ করে কাঁটাতার বিহীন দীর্ঘ ১২ কিলোমিটার পথ চোরাকারবারিদের মুল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রয়েছে নদীপথ স্থলপথ ও লিয়াজো পথ। লিয়াজো পথের সাথে সরাসরি বিজিবি সদস্যদের জড়িত থাকার অভিযোগ পুর্বে থেকেই রয়েছে। অভিযোগ রয়েছে ২০ থেকে ৩০ হাজার বুকিং মানির পরেই নির্ধারিত সময়ে লিয়াজো পথ খুলে যায়, আর তখনি চোরাই পথ লাল হয়ে উঠে কোন ছবি অথবা ভিডিও নিষিদ্ধ হয়ে পড়ে। কোন সাংবাদিক অথবা যে কোনো ধরনের তথ্য প্রমাণ সংগ্রহকারীকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদিও সেই সময় গুলো অল্প বেধে দেওয়া হয়।

এর পরেও চোরা কারবারিরা সেই সময়ের মধ্যেই গরুর সাথে অনেক কিছুই পারাপার করে থাকেন। অপর দিকে রাজশাহীর ১০ নং পিলার নামের একটি স্থান রয়েছে যেটি চর মাঝার দিয়ার নামক জায়গায় অবস্থিত সেখানেও খোলা মেলা সিমান্ত। সেটিও চোরা কারবারিদের দখলে। শহরে বিলাশ বহুল বাড়ি গাড়ি ফেলে সেখানে দরবেশ এর বেশে কুড়ো ঘরে নিয়ন্ত্রণ করেন অপরাধ রাজ্য। যশোর বেনাপোল ঘিরে একই অবস্থা মটর পার্টস এর এক ভয়াবাহ রফা দফা। বর্ডারে এক শ্রেনির অগাধ দাপট কিছু তার কাটা এলাকায় অনেক কিছুই তাদের অপেক্ষায়। চিকিৎসকরা বলছেন ভারত থেকে চোরাই পথে আসা গরু কুরবানী ও জবাই করে খাওয়া মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। কারন সেই গরু গুলো লাভের জন্য একশ্রেনির ভ্যাকসিন ব্যবহার করে বাংলাদেশে দেওয়া হচ্ছে। যেন সে ভ্যাকসিনের কারণে গরু গুলো দুর্বল হয়ে না পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে সেই গরুগুলো জবাই না করলে সেই গরু গুলোর মধ্যেই বিভিন্ন রোগ বালাই দেখা দিবে। বাংলাদেশে এসেই সেই গরু গুলো জবাই হওয়ার কারণে স্পষ্টভাবে সেই ভ্যাকসিনের বিষয় ফুটে ওঠে না। তিনি আরো বলেন এ বছর ভারতের বিভিন্ন নিয়মের কারণে ভারতীয় গরু দেশে বেশি প্রবেশ করছে। তাই সকলকে সতর্ক থাকা প্রয়োজন। অপরদিকে দেশের খামারিরা জানান ভারতীয় গরুর প্রভাব পড়তে শুরু করেছে। দেশীয় গুরুর খামারিরা এবার লসের মুখে পড়তে পারেন।

তবে ৫৩ বিজিবির বিরুদ্ধে গরুপাচার কারিদের সাথে গভীর সম্পর্ক অভিযোগ এর বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হলে ৫৩ বিজিবির একজন কর্মকর্তা সাংবাদিক নাম শুনলেই আক্রোশ মনোভাব নিয়ে কথা বলার অভিযোগ উঠেছে। কেন সিমান্তবর্তী এলাকা নিয়ে সংবাদ প্রকাশ হলো এমন প্রশ্ন নিয়ে তিনি উত্তেজিত। জানতে চেয়ে মুঠো ফোনে ফোন করলে ৫৩ বিজিবির সরকারি নাম্বার রিসিভ করা হয়নি। চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button