পুঠিয়াসংবাদ সারাদেশসারাদেশ

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে ট্রাকের ধাক্কায় পোলান নামে ৫২ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহত পোলান বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে রাজশাহী-ঢাকা সড়ক বানেশ্বর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও ২ জন কর্মী।

বিষয়টি নিশ্চিত করেন, বানেশ্বর বনিক সমিতির সদস্য রমজান আলী। তিনি জানান, পোলান বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলো। আজ ভোরে বানেশ্বর হাটে অভিমুখে যাচ্ছিল এমন সময় পিছন থেকে নাটোর থেকে রাজশাহী গামী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পরে গিয়ে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা চলাকালে সে মারা যায়।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে (ঢাকা মেট্রো ট-২৪-৫৪৭৯) ট্রাকটি আটক করেন। গুরুতর আহত পোলান রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুই জন আহত হয়েছে তাদের নাম ঠিকানা জানাযায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button