চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বড়ো দুর্ঘটনা থেকে বেঁচে গেল হাজারো ট্রেন যাত্রী

আড়ানী প্রতিনিধিঃ

রাজশাহীর আড়ানীতে রেল লাইন ভাঙ্গার কারনে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি লাল কাপড়ের সংকেতে ৫০০ গজ দূরে থামিয়ে দেওয়া হয় উত্তরা এক্সপ্রেস ট্রেন।ফলে প্রানে বেঁচে গেছে ট্রেনের হাজারো যাত্রী।

জানা যায়,রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙ্গা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন। বিষয়টি আড়ানী রেল স্টেশন মাষ্টারকে অবগত করার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে।

এ সময় দূত লায়েব উদ্দিনসহ স্থানীয়রা লাল কাপড় উড়িয়ে ট্রেনটি ভাঙ্গা স্থান থেকে ৫০০ মিটার দুরে থামিয়ে দেওয়া হয়।শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টার পর থেকে রাজশাহী রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হলে রেল লাইন মেরামতে কাজ তাৎক্ষনিক শুরু করা হয়েছে।

আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেট ম্যান লায়েব উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আড়ানী স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনিটি রেল ভাঙ্গাস্থান থেকে ৫০০ মিটার পূর্বে থামিয়ে দেওয়া হয়। এ থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী।

এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাষ্টার সদরুল আলম বলেন, রেল ভাঙ্গার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাল কাপড় উড়িয়ে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস টেনটি থামিয়ে রাখা হয়েছে। তবে ভাঙ্গা স্থান মেরামতের কাজ চলছে। দুপুর ১২ টায় এ খবর লেখা পর্যন্ত বন্ধ ছিল ট্রেন চলাচল ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button