রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২
নিজস্ব প্রতিবেদকঃ
গত (৩০শে জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানার ১ জন, চন্দ্রিমা থানার ৪ জন, পবা থানার ৩ জন, কাশিয়াডাঙ্গা থানার ১ জন এবং কর্ণহার থানার ৩ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ওয়ারেন্টভূক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





