রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী নারী শিশু আদালতে দ্বিতীয় বিচারকের দায়িত্ব পালন করছেন মহব্বত, পলাশ

হাতে দামি সিগারেট ধরে রাখা মহব্বত কে দেখে মনেই হবেনা তিনি রাজশাহী জেলা নারী শিশু আদালতের পেশকার। একই কোর্টের পিয়ন পলাশ তিনিও নিজেকে বিচারকের নিকট আত্নীয় পরিচয় দেন অসম্ভবকে সম্ভব করেন তিনি । দীর্ঘ সময়ে  এই দুই ব্যক্তির নামে জড়ো হয়েছে নানা অভিযোগ। রাজশাহী আদালতের একাধিক আইনজীবীর সহকারি ও আইনজীবী নারী শিশু আদালতের দুই বাবুর অনিয়মের কথা বলে পরবর্তীতে পত্রিকায় প্রকাশ করতে নিষেধ করেন।

নিষেধ করার কারণ জানতে চাইলে তারা বলেন সেই কোর্টের ভোগান্তির প্রতিবাদ করতে গিয়ে মহব্বত ও পলাশের রষাণলে পড়ে  একাধিক আইনজীবীর সহকারি নারী শিশু  কোর্ট ছেড়েছেন। আইনজীবীর সহকারি দাদা সংবাদ চলমান কে বলেন প্রত্যেকটি কোর্টের নিয়ম নকলের সেরেস্তা থেকে নকল সংগ্রহ করা। অথছ এই নারী শিশু কোর্টের নিয়ম বদলে ফেলেছেন পেশকার মহব্বত ও পিয়ন পলাশ। তারা নিজেরাই নকল সরবরাহ করবে এমন নিয়ম চালু করে  তিন সপ্তাহ পর্যন্ত হয়রানি করছেন নকল সংগ্রহ কারিদের।

নকল সংগ্রহের আবেদনের সাথে দুইহাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত সালামি নেন পিয়ন পলাশের মাধ্যমমে। এ ছাড়া মামলার হাজিরা সময়ের আবেদন ও বিশেষ মামলার জামিন শুনানিতে পেশকার মহব্বত আলীকে খুশি না করলে আসামি পক্ষের ভাগ্যে জুটে নানা হয়রানি। কাঠগড়ায় বসেই পেশকার বাবু সালামি নিচ্ছেন এমন বিষয় ডালভাতে পরিণত হয়েছে।পিয়ন বিচারকের নিকট আত্নীয় পরিচয় দিয়ে নকল উত্তোলন সহ নানা তদবিরে সুবিধার আস্বাস সিয়ে মোটা অংকের অর্থ লুফে নিচ্ছেন। এমন ঘটনা নিয়ে কেউ মুখ খুললেই তার কোন কাজ আর সেই কোর্টে হবেনা এমন আতংকে কেউ মুখ খুলতে চায়না কেউ।

তাদের এমন কান্ডের বিষয় নিয়ে রাজশাহী কোর্টের একজন আইনজীবী বলেন পেশকার মহব্বত ও পিয়ন পলাশ বিচারক হসানুজ্জামানের নাম ব্যবহার করে বলেন আমাদের এই সকল অর্থের ভাগ স্যারকেও দিতে হয়। তারা বলেন স্যারকে না দিলে ফাইল পড়ে থাকে সাক্ষর দিতে চায়না। নকল সংগ্রহ করতে আসা একজন গণমাধ্যম কর্মী  বলেন দুই সপ্তাহ ধরে নকল সংগ্রহ করতে এসে এই কোর্টে ঘুরছি। তিনি বলেন সাংবাদিক পরিচয় না দিয়ে তাড়াতাড়ি নকল নেওয়ার উদ্দেশ্যে পলাশের কথা মত তিন হাজার টাকা পলাশকে দেই । ৪দিন পরে সেই নকল দেওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ হয়েগেছে নকলের কোন খবর নেই।

গত ২২ মে পুণরায় কোর্টে নকল নিতে গেলে পেশকার ও পলাশ বলেন আপনাকে বলেছিলাম আরো টাকা বাড়িয়ে দেন কিন্তু আপনি শুনলেন না । এবার বিচারক ৩দিনের ছুটিতে গেছে কিভাবে নিবেন নিন। পিয়ন পলাশ বলেন আমি অসম্ভব কে সম্ভব করি এই কোর্টে এটা সবাই জানে অথছ আপনি জানলেন না। বিচারকের নাম করে বিভিন্ন অযুহাতে  অর্থ নেওয়া সহ একাধিক অভিযোগের বিষয় নিয়ে পেশকার মহব্বতের নিকট জানতে চাইলে তিনি বলেন পত্রিকায় নিউজ করবেন বলেই হেঁসে উঠেন। তিনি বলেন আমরা বিচারকের সেরেস্তায় কাজ করি যত পারেন লিখেন। তিনি বলেন কোন কোর্টে টাকা ছাড়া কাজ হয়। আজ আমাদের এখানে এসেছেন কেন । বিচারকের নাম করে টাকা গ্রহণের বিষয়ে  প্রশ্ন করলে তিনি বলেন এই সেরেস্তায় আসলে টাকা দিতে হয় এটা সকলেই জানে।

রাজশাহী কোর্টের একজন সিনিয়র আইনজীবী জানান কোন কোর্টে নিজস্ব ভাবে নকল উঠানোর নিয়ম নেই । নকলের জন্য সেরেস্তা রয়েছে সেখানে আবেদনের মাধ্যমে নকল সংগ্রহ করার নিয়ম রয়েছে। তিনি বলেন যারা নকলের আবেদন করেন তারা উচ্চ আদালতে যেতেই নকল উঠানোর আবেদন করেন সেখানে তাদের দুই তিন সপ্তাহ ধরে আটকে রাখার কোন নিয়ম নেই। আসামি পক্ষকে এভাবে হয়রানি করা আইনগত ভাবে অপরাধ। নকল সংগ্রহ করতে আসা ভুক্তভোগী সংবাদ চলমান কে জানান রাজশাহী জেলা নারী শিশু কোর্টের এমন অনিয়মের  বিষয় শিঘ্রই আইনমন্ত্রী ও প্রধান বিচারপতিকে লিখিত ভাবে অভিযোগ দেওয়া হচ্ছে । এবং তাদের অনিয়ম বন্ধে নানা কর্মসুচি গ্রহণ করা হচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button