সংবাদ সারাদেশ

জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কলকিহারায় জমিতে সেচ দেওয়ার মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।মৃত আজির রহমান মেরুরচর ইউনিয়নের পূর্বকলকীহারা গ্রামের মৃত নুরুল হকের পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের জমিতে পানি দেওয়ার জন্য সেচের বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে যান। অসাবধানতা বশত আজিরের হাত তারে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button