রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাসকাটা দিঘির হেলাল উদ্দিনের স্ত্রী, তিন সন্তানের জননী মাসুদা বেগম (৩৫) পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছেন।  

 পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার ২২ অক্টোবর ভোরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে মাসুদা বিষ পান করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাটাখালি থানার অফিসার ইনচার্জ জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button