সংবাদ সারাদেশসারাদেশ

সুনামগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক নদীতে-নিহত দুই

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাগপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীর পানিতে পড়ে চালক এবং হেলপার নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহদের লাশ দুটি উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তবে নিহতদের নাম, পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, আজ মঙ্গলবার জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওনা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেলপার নিখোঁজ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button