সংবাদ সারাদেশসারাদেশ

পদ্মায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪

সংবাদ চলমান ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ট্রলারডুবিতে চারজন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল থেকে ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করলেও কারো সন্ধান পাননি।

নিখোঁজরা হলেন- সিরাজগঞ্জের শাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ, আলতাফ প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক, আবু শেখের ছেলে আব্দুল শেখ ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, শুক্রবার বিকেলে পাবনা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে পাথরবোঝাই একটি ট্রলার ছেড়ে আসে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউপির অন্তরমোর এলাকায় পৌঁছালে স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ছয়জন সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন। পরে ডুবুরিরা সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালান। কিন্তু কারো খোঁজ মেলেনি। শনিবার ফের উদ্ধার কাজ শুরু করেন তারা। উদ্ধার অভিযানে ছয় সদস্যের একটি ডুবুরি দল কাজ করছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button