চারঘাটরাজশাহী

কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

চারঘাট প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে টিভিতে কার্টন দেখানোর’ প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ করেছে প্রান্তিক (২০) নামের এক যুবক। প্রান্তিক উপজেলার গোপালপুর এলাকার আবু ‘আলীর ছেলে। পরে  শিশু দুইটি তার মাকে ঘটনা জানালে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

শনিবার বিকেলে’ এ ঘটনা ঘটে। বিষয়টি সম্পর্কে শনিবার রাতে ধর্ষণের শিকার এক শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত প্রান্তিককে আসামী ‘করে চারঘাট মডেল থানায় ধর্ষণের একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে’ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু জানান,শনিবার বিকেলে গোপালপুর এলাকার মৃত আবু আলীর ছেলে’ প্রান্তিক দুই শিশুকে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়।

এসময় ওই শিশু দুইটিকে’ জোর করে ধর্ষণ করে প্রান্তিক। পরে শিশু দুইটি অসুস্থ হয়ে পড়লে লম্পট প্রান্তিক বাড়ীতে থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিশু দুইটিকে’ উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের দুজন কেই রাজশাহী’ মেডিকেল কলেজহাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে এক শিশুর পিতা বাদী হয়ে প্রান্তিককে আসামী ‘করে একটি মামলা করেছেন।ওসি আরো বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। ইতিমধ্যে আসামীকে আটক করতে মাঠে তৎপরতা’ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যেই আসামীকে আটক করা সম্ভভ হবে বলে জানান ওসি সমিত কুমার কুন্ডু।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button