আন্তর্জাতিক

নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করলো মা

সংবাদ চলমান ডেস্কঃ

ভারতের চেন্নাইয়ে নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করেছে এক নারী। এ কারণে ১৪ বছর বয়সি ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। সম্প্রতি সরকারি হোমে এক সন্তানের জন্মও দিয়েছে সে। ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, অভিযুক্ত নারীর কয়েক বছর আগেই ডিভোর্স হয়েছিল। পরে শেখর নামে এক রঙ মিস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই নারী। এরপর মাঝেমধ্যেই ওই নারীর সঙ্গে দেখা করতে আসতো ওই ব্যক্তি। কিন্তু তার মাঝেই তার কিশোরি মেয়েকে যৌন হেনস্তা করতে থাকে।

এই বিষয়ে মা‌কে জানালেও, ওই নারী নিজের মেয়েকে বাঁচানোর পরিবর্তে মানিয়ে নিতে বলে। এরপর ওই ব্যক্তির কুকীর্তির পরিমাণও বাড়তে থাকে। এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা।

বিষয়টি জানতে পেরে মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আসে অভিযুক্ত নারী। পরে মেয়েটি তার মামাকে পুরো বিষয়টি জানায়। এরপর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত নারীর ভাই। শেষপর্যন্ত যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এদিকে, ওই নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়। সেখানে এক সন্তানের জন্মও দেয় ওই কিশোরী ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button