সংবাদ সারাদেশ

এলাকার ‘বড় ভাইকে’ সালাম না দেয়ায় এক যুবককে হত্যা

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে এলাকার ‘বড় ভাইকে’ সালাম না দেয়ায় সাদেক আলী নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর মধ্যছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকাকোরা গ্রামের মোঃশাহ আলমের ছেলে। তিনি গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক কাওসার। তিনি গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, রাতে মধ্য ছায়াবিথী এলাকার একটি মুদি দোকানের সামনে কাওসারের সঙ্গে সাদেকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করেন কাওসার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় সাদেককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি আরো বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। সালাম না দেয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। এরই জেরে সাদেককে হত্যা করেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button