রাজশাহী সংবাদ

রাজশাহীতে শীর্ষ মাদক ব্যবসায়ী শীষ মোহাম্মদ অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বালিশের ভিতর তুলার মধ্যে বিশেষ কৌশলে অস্ত্র ও মাদক বহন করার সময় শীর্ষ মাদক ব্যবসায়ী শীষ মোহম্মদ (৩৫) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

গত (৩ অক্টবর) বৃহস্পতিবার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর মোড় থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।

এ সময় তার কিট থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ২টি ম্যাগজিন ৫০০ গ্রাম হেরোইন ও ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত শীষ মোহম্মদ গোদাগাড়ী থানাধিন গড়ের মাঠ গ্রামের মোঃ ইসরাইল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতে খায়ের আলম বলেন, জিজ্ঞাসাবাদে শির্ষ মাদক ব্যবসায়ী শীষ মোহম্মদ র্দীঘদিন যাবত মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে।

তার বিরুদ্ধে মাদক আইনে ৪টি মামলা রয়েছে বলে জানা যায়। এ ঘটনায় গত (৪ অক্টবর) শুক্রবার গোদাগাড়ী মডেল থানার ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী/০২) এর ১৯-এ/১৯-এফ ও গোদাগাড়ী মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮ (গ)/১০(ক) ধারায় ২টি মামলা রুজু হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button