রাজশাহী সংবাদ

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মহানগরীর ডাশমারী সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু হলো- মো. ফাহিম (৪) ও মো. ফারহান (৪)। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবার নাম মো. রানা। ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৯টার দিকে প্রথমে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়।

এরপর পরিবারের সদস্যরা শিশু দুটিকে খোঁজাখুজি শুরু করেন। দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে তারা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button