সংবাদ সারাদেশসারাদেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত গৃহবধূ

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ববিতা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়। সেই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে গৃহবধূর স্বামী রায়হান মিয়া। আহত রায়হান সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।গতকাল বিকেলে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউপির পাকুরতলা গ্রামে এই ঘটনাটি ঘটে।

সাঘাটা থানার এসআই জহুরুল হক বলেন, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে নতুন ধানের চাল পরিষ্কার করছিলেন ববিতা। সে সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয় ববিতা এবং তাকে বাঁচাতে গেলে আহত হয় তার স্বামী রায়হান। বিষয়টি বুঝতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button