নাটোর

নাটোরে মহান বিজয় দিবসে স্মৃতি স্তম্ভে মানুষের ঢল

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরে মহান বিজয় দিবসে স্মৃতি স্তম্ভে মানুষের ঢল নাটোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর মুক্তিযোদ্ধা সৃতিতম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবসের কর্মসুচি শুরু হয়।

পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যানারে পুস্প অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় শংকরগবিন্দ মাঠে আনুষ্ঠানিক কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

মুক্তিযোদ্ধা ও পুলিশ বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এতে অংশ নেয়। দুপুরে বিভিন্ন মসজিদে দেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্ব রক্ষায় বিশেষ দোয়া ও মুনাজাত এবং সুবিধামত সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button