বিনোদন

এবার বিজয় দেভেরাকোন্ডার প্রেমে পড়েছেন সারা 

বিনোদন ডেস্কঃ

এবার ভারতীয় সিনেমার  দক্ষিণের নায়ক বিজয় দেভেরাকোন্ডার প্রেমে পড়েছেন সারা আলি খান। এমনটা গুঞ্জন ছড়িয়েছে বলিউড পাড়ায়।

জানা গেছে, ভারতীয় সিনেমার  দক্ষিণের নায়ক বিজয় দেভেরাকোন্ডা সম্প্রতি বলিউডে পা রেখেছেন তিনি। অন্যদিকে মুম্বাই এসে জয় করতে শুরু করেছেন সকলের মন। তার প্রেমে মজেছেন সারা আলি খান।

কফি উইথ কারনে সারার কাছে জানতে চাওয়া হয় একজন পছন্দের মানুষের নাম। কারন জোহর বলেন, একজন পুরুষের নাম বলো, যার সঙ্গে তুমি এখন প্রেম করতে চাও। প্রশ্নটি শুনে কিছুটা ইতস্তত হয়েও পরে  সারা তার কাঙ্ক্ষিত পুরুষের নাম বলেন। তিনি ভারতীয় সিনেমার দখিনের নায়ক  বিজয় দেভেরাকোন্ডা।

এবার্তা পৌঁছে গেল দক্ষিণে। উত্তরও এল বিজয়ের কাছ থেকে সঙ্গে হৃদয়ের ‘ইমোজি’। সারার জন্য পাঠালেন তাঁর উষ্ণ আলিঙ্গন আর ভালবাসা। শুরু হল নতুন প্রেমকাহিনী। এমনটাই মনে করছে বলিউড।

কাজের সূত্রে বলিউডে সদ্য নাম লিখিয়েছেন বিজয়। ‘লাইগার’ ছবিতে তাঁর বিপরীত দেখা যাবে অনন্যা পান্ডেকে। পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘লাইগার’। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে বলিউডে কৌতূহল তুঙ্গে। এর মধ্যেই নবাব-কন্যার সঙ্গে এই বলিউডে চড়াচ্ছে নতুন রসায়ন পারদ ।
 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button