সংবাদ সারাদেশ

রেললাইনে ফোন আলাপ করায় লাশ হলো খালা-ভাগ্নি

সংবাদ চলমান ডেস্কঃ

ভাগ্নিকে নিয়ে রেললাইনে বসে ফোনে কথা বলছিলেন খালা। একপর্যায়ে ফোনালাপে মগ্ন হয়ে যান তিনি। এ সময় একটি ট্রেন হর্ন বাজালেও বুঝতে পারেননি তিনি।
এতে ট্রেনে কাটা পড়ে খালা-ভাগ্নি দুজনই নিহত হন।শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়ার শুকুর আলীর স্ত্রী আছিনূর খাতুন ও তার ভাগ্নি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নুপুর খাতুন।
সদর থানার এসআই আনিসুর রহমান জানান, নিজ বাড়িতে বেড়াতে আসা ভাগ্নিকে নিয়ে দুপুরে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন আছিনূর।
এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আসিনূর নিহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় নুপুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পরই নুপুর মারা যান বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button