গোদাগাড়ীরাজশাহী সংবাদ

র‌্যাব-৫ এর অভিযানে মাদকদ্রব্য হেরোইসহ ০১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৩ জুলাই ২০২০ তারিখ ১৮০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫নং গোগ্রাম ইউনিয়স্থ জনৈক মোঃ মাইনুল ইসলাম (৬২), পিতা-মৃত মাজেদ আলী সাং-ফরাদপুর (নাইচ ভাটা) এর বাড়ির দক্ষিণপার্শ্বে রাজশাহী টু গোদাগাড়ীগামী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আঃ সাত্তার (৪০), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ঘুন্টীঘর সাঘোয়ান, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামী মোঃ আঃ সাত্তার (৪০) কে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকার বিভিন্ন স্থানে বিক্রয় করিয়া আসিতেছে এবং উদ্ধারকৃত হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করেছিল। র‌্যাবের একটি গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button