রাজশাহীরাজশাহী সংবাদ

পুলিশের অভিযানে রাজশাহীতে গ্রেফতার ২৭

গতকাল রবিবার (১৪ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ২৭ জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালী থানা-৪ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৫ জন, এয়ারপোর্ট থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার  থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়।

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button