তানোরে গলায় ফাঁস দিয়ে নারী ও পুরুষের আত্মহত্যা
তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে নারী-পুরুষের আত্মহত্যা করেছে। আজ (১৩ জানুয়ারি ) মঙ্গলবার তানোর পৌর এলাকার কালীগঞ্জ রাইতান বর্ষ গ্রামে এবং পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই সাথে দুটি আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতরা হলো, তানোর পৌর এলাকার কালীগঞ্জ রাইতান বর্ষ গ্রামের মৃত হনু মন্ডলের পুত্র মানিক মন্ডল (৬৪) এবং একই উপজেলার পাঁচন্দর ইউপির দুবইল সাহাপুর গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী আলেয়া (৪০)।
তানোর থানা পুলিশ বলেন, মানিক তার বাড়ির পাশে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ও আলেয়া তার শয়নকক্ষে তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে মৃত মানিকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়েছে। আর আলেয়ার মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, সকাল ৬টার দিকে পৃথকভাবে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত মানিকের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তার মরদেহটি দাফনের অনুমতি দেয়া হলেও আলেয়ার মরদেহটি পোস্টমর্টেমের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।




