সংবাদ সারাদেশসারাদেশ
চুয়াডাঙ্গায় লেবুবাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাহিন খান নামে ১২ বছর বয়সী এক শিশুর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামের কাঁঠালতলার একটি লেবুবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত মাহিন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। শিশুটি পাংশার আজিজপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৌহিদুর রহমান জানান, জয়রামপুর গ্রামের কাঁঠালতলায় একটি লেবুবাগানে মাহিনের হাত পা বাঁধা মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





