চারঘাটরাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

১৭ অক্টোবর ৯.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শলুয়া ইউপি মৌগাছি গ্রামস্থ জনৈক দুলাল হাজী এর বসত বাড়ির সংলগ্ন উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ২৫ বোতল বিদেশী মদ উদ্ধারসহ আসামী রুবেল (১৯), পিতা মোঃ মোখলেছ, সাং জামনগর, থানা নাটোর সদর, জেলা নাটোর তাকে আটক করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেঃ মোঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র‌্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন শলুয়া ইউপি মৌগাছি গ্রামস্থ জনৈক দুলাল হাজী এর বসত বাড়ির সংলগ্ন উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী বিদেশী মদসহ অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে রাত ৮.১০ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

৮.৩০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন শলুয়া ইউপি মৌগাছি গ্রামস্থ জনৈক দুলাল হাজী এর বসত বাড়ির সংলগ্ন উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি তাহার দখলে থাকা ১টি বাজার করা প্লাস্টিকের ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীর দেখানো ও সীকারোক্তী মতে তার ডান হাতে থাকা ১ টি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১ টি কার্টুনের মধ্যে বিদেশী ব্রান্ডের মদ আছে। ধৃত আসামীকে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে উপরোক্ত নাম ও ঠিকানা প্রকাশ করে।

সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর ডান হাতে থাকা ব্যাগটি তল্লাশিকালে তাহার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ১টি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভিতর রক্ষিত ১ টি খাকী রংয়ের কার্টুনের মধ্যে অভিনব কায়দায় বিভিন্ন কাগজ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫ (পঁচিশ)টি কাঁচের বোতলে বিদেশী মদ, যার মধ্যে যথাক্রমে ১৭ টি কাচের বোতল ও বোতলের গায়ে খোদাই করে পরিমান ৩৭৫ মিঃগ্রাম এবং ৮ টি কাচের বোতল কর্কযুক্ত ও ইনট্যাক্ট। উদ্ধারকৃত বিদেশী মদের মোট ওজন= ৯৩৭৫ মিঃলিঃ বা ৯.৩৭৫ লিটার। যার মূল্য অনুমান ২৫ হাজার টাকা উদ্ধার করেন।

আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, এর ৩৬ (১) সারণী ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button