সংবাদ সারাদেশ

ক্লিনিকে গভীর রাতে রোগীর বোনকে কুপ্রস্তাব, ক্লিনিক মালিক আটক

সংবাদ চলমান ডেস্কঃ

বরিশালের ক্লিনিকে রোগীর বোনকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে রেজাউল করিম নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউপির আলাদী গ্রামের মায়ের দোয়া ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। আটক রেজাউল একই গ্রামের আদম আলীর ছেলে ও ক্লিনিক মালিক। ভুক্তভোগী তরুণীর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকায়।

তরুণীর স্বজনরা জানান, তরুণীর বড় বোনকে ১৬ আগস্ট মায়ের দোয়া ক্লিনিকে ভর্তি করা হয়। অসুস্থ বোনের সেবা-যত্নের জন্য তিনি ক্লিনিকেই থাকেন। রেজাউল করিম ওই তরুণীকে একান্তে কক্ষে কথা শুনতে বলেন। এছাড়া গভীর রাতে তাকে ফোন করে কুপ্রস্তাব দেন। লোকলজ্জায় বিষয়টি গোপন রাখেন ওই তরুণী।

বুধবার সন্ধ্যার পর তরুণীকে ফের কক্ষে ডেকে নিয়ে শরীর স্পর্শ করেন রেজাউল করিম। সেখান থেকে কোনোভাবে বেরিয়ে এসে তার ভাইকে বিষয়টি খুলে বলেন। তার ভাই উজিরপুর থানায় বিষয়টি জানান ও লিখিত অভিযোগ দেন।

উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিক মালিক ও পল্লী চিকিৎসক রেজাউল করিমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button