টপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

আরডিএ এর নয়া চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এর দ্বায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহন করলে রাজশাহী মহানগর ছাত্রদলের ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। তিনি রোববার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাললের সচিব নজরুল ইসলাম এর নিকট হতে এই দায়িত্ব ভার গ্রহন করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর রাজশাহীবাসির কাছে দোয়া চেয়েছেন তিনি। আগামীকাল সোমবার আরডিএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানা গেছে।

উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান /সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেন। অপরদিকে আবুল কালাম আজাদ সুইট আরডি এর নবনিযুক্ত চেয়ারম্যান হওয়ার সংবাদ রাজশাহীতে ছড়িয়ে পড়লে রাজশাহীর সর্বস্তরের মানুষ বিভিন্নভাবে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

আবুল কালাম আজাদ সুইট কে আরডিএর মত গুরুত্বপূর্ণ জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় বিএনপি’র প্রবীন নেতাকর্মীরা প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। অধিকাংশ নেতা কর্মীদের মন্তব্য তিনি আর ডিএর জন্য ভালো কিছু দিক নির্দেশনা বয়ে আনবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button