চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জটপ নিউজনাচোলবিভাগহীনমুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তধরে ভারতীয় গরু অনু প্রবেশের অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ দেশের পশ্চিমের সর্বশেষ জেলা চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির কয়েকটি বিওপি ক্যাম্প ঘিরে নানা অভিযোগ । অভিযোগ উঠেছে ঈদ ঘিরে ভারতীয় গরু পারাপারে বিজিবির স্বজন প্রীতি ও বাণিজ্যের অভিযোগ নিয়ে সীমান্তবর্তী এলাকায় যেন অভিযোগের শেষ নেই।চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় অবৈধ গরু আবারো প্রবেশের অভিযোগ নতুন করে সামনে এসেছে।

সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা সংবাদ চলমান কে জানান বডারগার্ড বাংলাদেশের ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন কয়েকটি সীমান্ত ফাঁড়ি বিওপি দিয়ে রাতের আধারে নিয়মিতভাবে ভারতীয় গরু বাংলাদেশে আনা হচ্ছে। এবং অন্ধকার পথে আসা সকল গরু আমরা আটক করছি। সেই সাথে কিছু অসাধু ব্যক্তিরা সেই গরু এনে লাভবান হয়ার চেষ্টা করছে। অভিযোগ রয়েছে ৫৩ বিজিবির আওতাধীন ফতেপুর, বিশরশিয়া, বিওপি জোহরপুর, বিওপি জোহরপুর ট্যাকবিওপি, বাখর আলী বিওপি, ও চরবাগডাঙ্গা বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে গত ১৫ মে থেকে এখন পর্যন্ত ১ হাজার গরু দেশে অনু প্রবেশ করেছে।

স্থানীয়দের মতে প্রতি একজোড়া (দুটি) গরুর বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা করে ঈদ সালামি নেওয়া হচ্ছে। যেসব গরুর বিপরীতে এই অর্থ দেওয়া হয় না সেগুলো আটক করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয় বলেও অভিযোগ রয়েছে।জোহরপুর ক্যাম্পসংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল ওহাব বলেন রক্ষক যখন ভক্ষক হয়, তখন দেশের আইন কোথায় যায়। সীমান্ত পাহারার দায়িত্বে যারা আছেন তাদের সামনেই এসব হচ্ছে।স্থানীয় আরেক বাসিন্দা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন “আগে বিট খাটাল চালু ছিল। এখন সেটি বন্ধ হওয়ার পর কিছু অসাধু সদস্য অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছেন সিমান্তের পথ ধরে।

তিনি আরো বলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু প্রশাসনের সদস্যদের যোগসাজশে ঈদকে সামনে রেখে এই বাণিজ্য এখন জমজমাট। জানা যায় চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্তের প্রায় ২৪ কিলোমিটার এলাকাজুড়ে কোনো কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে প্রায় ১২ কিলোমিটার জলপথ এবং বাকি ১২ কিলোমিটার শুকনো পথ। এই দুটি পথ ব্যবহার করেই চোরাই পথে ভারতীয় গরু বাংলাদেশে অনু প্রবেশ করছে। এলাকাবাসীর দাবি, ভারতীয় গরু আনার পর প্রথমে স্থানীয় বিভিন্ন বাড়িতে অস্থায়ীভাবে রাখা হয়। প্রতিটি গরু রাখার জন্য বাড়ির মালিকদের দৈনিক প্রায় ২ হাজার টাকা করে দেওয়া হয়। একদিন পর এসব গরু স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে সিমান্তের তক্তিপুর হাটসহ বিভিন্ন পশুর হাটেবিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক (রাখাল) যিনি ভারত থেকে গরু বহন করার কাজে জড়িত এমন দাবি স্থানীয়দের তিনি ১৯ মে মঙ্গলবার এই প্রতিবেদক কে বলেন এক ঘণ্টা আগেও গরুগুলো ভারতের ছিল, বাংলাদেশে প্রবেশের পর এখন এগুলো বাংলাদেশের গরু এটাই পরিচয়।স্থানীয়দের অভিযোগ সীমান্তের এত কাছাকাছি এ ধরনের কর্মকাণ্ড চললেও দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সীমান্তরক্ষী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান দৈনিক আওয়ার বাংলাদেশ কে বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এত বড় ইউনিটে সাত শতাধিক সদস্য কাজ করেন। কেউ ব্যক্তিগতভাবে অনিয়ম করলে তার দায় পুরো বাহিনীর ওপর পড়েনা।তিনি আরো বলেন অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button