বিভাগহীন

রেলওয়ে পাকশী ডিভিশনের স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন নির্বাচন- সভাপতি কামরুল সম্পাদক ময়েন

নিজস্ব প্রতিবেদকঃ

রেলওয়ের স্টেশন মাস্টারদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের দ্বী-বার্ষিক পাকশী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় এবং সর্বসম্মতি ক্রমে মির্জা কামরুল(দর্শনা স্টেশন মাস্টার) কে সভাপতি ও ময়েন উদ্দিন আজাদ ( রাজশাহী স্টেশন মাস্টার) কে সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরেরে জন্য নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

বুধবার ( ৮ এপ্রিল) পাকশী হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির দ্বী-বার্ষিক পাকশী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।এসময় পাকশী বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলমসহ সংগঠনটির বিভাগীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন আমরা বিশ্বাস করি, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে এই সংগঠন আরও শক্তিশালী হবে এবং রেলওয়ে কর্মচারীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। উল্লেখ্য যে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া ময়েন ওরফে আজাদ কিছুদিন পুর্বে স্টেশনে আশ্রয় নেওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পালাতক থেকে পরে জেল হাজতে আটক ছিলেন। এর পরে আইনী জটিলতা কাটিয়ে পুনরায় যোগদান করেন আবারো রাজশাহী স্টেশনে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button