রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী লক্ষিপুর বাঁকির মোড়ে রিকশা গ্যারেজে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী লক্ষিপুর বাঁকির মোড়ে চাঁদার টাকা না দেয়াতে রিকশা গ্যারেজে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশা গ্যরেজ মালিক লক্ষিপুর বাগান পাড়ার আরমানের ছেলে জুয়েল রাজপাড়া থানায় লিখিতো অভিযোগ দিয়েছে।

জানা গেছে, লক্ষিপুর বাকির মোড়ে রিকশা গ্যারেজ মালিকর লক্ষিপুর বাগান পাড়া আরমানের ছেলে জুয়েল দীর্ঘদিন যাবত রিকশা গ্যারেজ চালিয়ে আসছে। সাম্প্রতিক কিছু দিন আগে ওই এলাকার এরামুলের নেতৃত্বে বদরুলের ছেলে বাশিরুল, বারির ছেলে তানফির, শফিকুলের ছেলে শাজদার, সাদিয়ার, এনামুলের ছেলে একরামুল ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে গ্যারেজ মালিক জুয়েলের গ্যারেজে চাঁপাতি, হাসুয়া, লোহার রড নিয়ে গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে হামলা চালিয়ে গ্যারেজের দরজা ভেঙ্গে ফেলে। এ সময় গ্যারেজ মালিক জুয়েল পালিয়ে গিয়ে প্রানে বেঁচে যায়।

দোকানের সামনে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৭ থেকে ৮ জন যুবক, হাসুয়া, চাপাতি, লোহার রড নিয়ে রিকশার গ্যারেজে হামলা চালিয়ে গ্যারেজ ভাঙ্গচুর করেছে। সিসি টিভির ফুটেজ থানা পুলিশের কাছে দেয়া হয়েছে বলে জানায় গ্যারেজ মালিক জুয়েল।

এ ঘটনা গ্যারেজ মালিক জুয়েল ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় রাজপাড়া থানার এসআই কাজল নন্দি জানান, খবর পেয়ে ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ হয়েছে থানায়। আসামীদের বিরুদ্ধে দ্রুত আইন গত ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button