সংবাদ সারাদেশ

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে সড়কেই লাশ হলেন ২ যুবক

খুলনা প্রতিনিধিঃ

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় খুলনার আড়ংঘাটা রেলস্টেশনের বাইপাস রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মিরাজ ও ফাহাদ। তারা বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরের বাসিন্দা।

আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক বাইপাস সড়ক দিয়ে যশোরে বন্ধুর বাড়িতে যাচ্ছিলো। আড়ংঘাটা বাইপাস সড়কের গ্যাস ফিল্ড হতে ৩০০ গজ উত্তরে রেলওয়ে সড়ক সংলগ্ন জায়গায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হন।

তিনি আরো জানান, তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে বলে জানান ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button