মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মোঃআমজাদ হোসেনঃ
ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবীর হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে রাজশাহী পুঠিয়া উপজেলার সর্বস্তরের সচেতন মুসলিম জনতার আয়োজনে পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সমানে থেকে একটি মিছিল পুঠিয়া বাজার প্রদক্ষিণ শেষে পুঠিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে এসে মিছিল শেষ হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়।
সমাবেশে পুঠিয়া কেন্দ্রীয় জামেমসজিদের পেষ ইমাম হাফেজ মাওলানাঃ মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানাঃ মোঃ রুহুল আমিন ইসলামী শাসনতন্ত্র চরমনাই, হাফেজ মাওলানাঃ মোঃ খাদেমুল ইসলাম, হাফেজ মাওলানাঃ মোঃ আনোয়ারুল খতিব পুঠিয়া কেন্দ্রীয় জামেমসজিদ, বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে। শুক্রবার(৩০অক্টোবর) জুম্মার নামাজ শেষে ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা পুঠিয়া বাজার প্রদক্ষিণ করে। পরে একইস্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।
একাধিক ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক শতাধিক মুসল্লী মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন। এ সময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লীদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যও বর্জনের ঘোষণা দেন।




