রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী কাঁপছে সর্বনিম্ন তাপমাত্রায়

উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘনকুয়াশা। ফলে নামছে কনকনে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু জন জীবন। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পুরো রাজশাহী। আজ রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানায়, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা খুব কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল শনিবার ১৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। গত ১২ জানুয়ারি শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি।

জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সহ উপজেলা সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। রামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে শুক্রবার ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ৬২ জন। গতকাল শনিবার ১৩ জানুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ৭২ জন। এ ছাড়া শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও বাড়তি ব্যবস্থাপনা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button