বগুড়াযশোরসংবাদ সারাদেশসারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব কুমার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুনদহ-হাজারকি আঞ্চলিক সড়কের ধুন্দার হিন্দুপাড়া এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত উৎসব কুমার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের বিকাশ চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উৎসব কুমার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে সিংড়া উপজেলার বনকুড়াইল গ্রামে হরিবাসরে যোগ দিতে যাচ্ছিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধুন্দার হিন্দুপাড়া মোড়ে বাইসাইকেলসহ উৎসব কুমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ ট্রাকটি জব্দ এবং চালককে আটক করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম সংবাদ চলমান কে জানান, মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button