সংবাদ সারাদেশ

ট্যাংক খনন করতে গিয়ে প্রাণ গেল ২ শ্রমিকের

টাঙ্গাইল প্রতিনিধিঃ

একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক খনন করতে গিয়ে মাটিচাপায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (১০ মে ) মঙ্গলবার সকালে সদর উপজেলার আশেকপুর ইউনিয়নের ইন্দারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বাসাইল উপজেলার কাশিল পালপাড়া এলাকার অনাথ পালের ছেলে ৩০ বছর বয়সী নিধন পাল ও ঝুটু পালের ছেলে ৩৫ বছরের আনন্দ পাল।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি (তদন্ত) শামীম হোসেন জানান, সকালে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক খননের কাজ করছিলেন নিধন ও আনন্দ। ১০ ফুট খনন করা হলে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি তুলে তাদের উদ্ধার করে।

তবে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, আশেকপুরে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মাটিচাপা পড়ে ওই দুই যুবক মারা যান।

এই বিষয়ে আরও জানতে চাইলে,ওসি শামীম হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button