গোদাগাড়ীরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে একাধিক ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল (২০ জুন) সোমবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাট এলাকার মোঃ আরিফ (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবহান এর মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর অপারেশন
পরিচালনা করে (১) ৯৮ বোতল ফেন্সিডিল, (২) ০১টি মোবাইল ফোন (৩) ০১টি সীমকার্ড উদ্ধার করেন। একই সাথে আসামী ১। মোঃ ইলিয়াস হোসেন (৪০), পিতা-মৃত আঃ খালেক, সাং-ভাটোপাড়া (ফুলতলা), থানা-গোদাগাড়ী,
জেলা-রাজশাহী হতে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ সুত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাট এলাকার মোঃ আরিফ (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবহান এর মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর ০১ জন ব্যক্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ অবস্থান করিতেছে।

বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ঘটনাস্থল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হরিশংকরপুর গ্রামের হরির ঘাটস্থ জনৈক মোঃ আরিফ (৩৫), পিতা-মোঃ আব্দুস সোবহান এর মুদি দোকানের পশ্চিম দিক সংলগ্ন আম বাগানের ভিতর পৌছানো মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি তাহার ডান হাতে থাকা প্লাস্টিকের নেট (জালি) বস্তাসহ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থলেই বস্তাসহ হাতে-নাতে আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button