জাতীয়

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি শফিকুল, সম্পাদক জায়েদুল

সংবাদ চলমান ডেস্ক : বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোহাঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

১২১ সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

উল্লেখ্য বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তা রয়েছেন ৩০৮৮ জন। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button