সংবাদ সারাদেশসারাদেশ

জামালপুরে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মুহাম্মদ আনোয়ার ছাদাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন আসামির উপস্থিতিতে এ রায় দেন ৷

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো. মনি তাহেরি, মো. রুবেল মিয়া, মো. জাকির হোসেন ও সোহাগ। এর মধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও জাকির হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহজনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে ৷ পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ঘটনার বর্ণনা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মো. শফিকুল ইসলাম আক্কাস বলেন, এ মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার এই রায় দিয়েছেন আদালত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button