আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে এখন পযর্ন্ত অন্তত ১২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী। এছাড়া অনেক শিশুও রয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) হাজার হাজার মানুষ হথরসের রাতি বানপুর গ্রামে আয়োজিত ঐ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাদের জন্য বিশেষ সামিয়ানা টানানো হয়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে প্রথমে দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঐ সময় সাধারণ মানুষ অস্বস্তি অনুভব করেন। এরপর তারা সেখান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে। পুলিশ আরও জানান, যেখানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে আজকের আবহাওয়া বেশ গরম এবং আদ্র ছিল।

ভয়াবহ এই পদদলন থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, অনেক ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার কোন পথ ছিল না এবং একজন আরেক জনের উপর পড়ে যায়। এতে করে পদদলনের ঘটনা ঘটে। আমি যখন বের হওয়ার চেষ্টা করি তখন দেখি বাইরে মোটর সাইকেল পার্ক করা আছে। যা আমার পথকে আটকে দেয়।

হাথরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আলোচনা তৈরি হয়েছে এই বিপর্যয়ের কারণ নিয়ে। পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক সৎসঙ্গ কমিটিকে দায়ী করছেন অনেকে। অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। আবার অনেকের দাবি, আগত ‘ভক্ত’দের হুড়োহুড়ির কারণেই এই ঘটনা ঘটেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button