সংবাদ সারাদেশসারাদেশ

লালমনিরহাটে নিজ স্কুলের সামনে ট্রাক চাপায় নিহত ছাত্র

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক চাপায় অয়ন নামে এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অয়ন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ধুমের কুঠি গ্রামের শ্রী সচিন চন্দ্রের ছেলে। সে ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের ক্লাশ শেষে ছুটি হলে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল স্কুল ছাত্র অয়ন চন্দ্র রায়। এসময় মহাসড়ক পারাপার হতে গিয়ে কুড়িগ্রাম থেকে রংপুর গামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফজতে দিয়েছে। তবে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button