সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ৬ দিন পর মো. হানিফ নামে ৬০ বছর বয়সী এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হানিফ সোনাইমুড়ী পৌর শহরের নাওতলা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের বগাদিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়রা বলেন,গত ২১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন হানিফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। শুক্রবার দুপুরে উপজেলার হোসেনপুর গ্রামের বগাদিয়া খালে কচুরিপানার নিচে গামছা পেঁচানো মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে মরদেহটি শনাক্ত করে নিহতের পরিবার।

সোনাইমুড়ী থানার (ওসি) মো. জিয়াউল হক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button