রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিনিধিঃ

গত ৭ জানুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী থানা ও ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মোট ২৪ জনকে আটক করেছে।

যার মধ্যে মডেল থানার ২ জন, রাজপাড়া থানার ৩ জন, চন্দ্রিমা থানার ১ জন, মতিহার থানার ২ জন, কাটাখালী থানার ১ জন, বেলপুকুর থানার ১ জন, শাহমখদুম থানার ১ জন, এয়ারপোর্ট থানার ২ জন, কাশিয়াডাঙ্গা থানার ৭ জন, কর্ণহার থানার ৩ জন ও দামকুড়া থানার ১ জনকে আটক করেন।

যার মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ১০ জন , মাদকদ্রব্যসহ ৩ জনকে ও অন্যান্য অপরাধে  ১১ জনকে  গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ গ্রাম হেরোইন, ১৭ বোতল এ্যালকোহল ও  ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button