বরিশালে বাসচাপায় বৃদ্ধের মাথা বিচ্ছিন্ন
বরিশালে বাসচাপায় মোবারক হোসেন হাওলাদার নামে এক বৃদ্ধের মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মোবারক হোসেন হাওলাদার বরিশাল সদরের পাংশা এলাকার বাসিন্দা।
জানা যায়, মোবারক হোসেনকে বহনকারী মোটরসাইকেলটিকে প্রথমে একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে মোবারক আলী সড়কের ওপর পড়ে গেলে দ্রুতগামীর সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় মোবারক হোসেনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় এর চালক ও হেলপার।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানান তিনি।





